পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। এ আসনে বিএনপি মনোনয়ন পাওয়া দুই প্রার্থীর মধ্যে রহুল আমিন দুলালকে শুক্রবার চুড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল।
তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য কর্নেল (অব.) শাহজাহান মিলন এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন দুলাল।
শুক্রবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে পিরোজপুর-৩ আসনে রহুল আমিন দুলালকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন।