জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মুজাহার আলী হাওলাদারজমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুজাহার আলী হাওলাদারকে (৭৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে শুক্রবার (১৪ জুন) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। তারা হলো, কালাম চাপরাশি, লিটন চাপরাশি, খোকন চাপরাশি ও রিপন চাপরাশি।

নিহতের ভাই হাবিবুর রহমান হাওলাদার জানান,দুই বছর ধরে চাপরাশিগংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ কারণে তারা আমাদের বিরুদ্ধে পরপর পাঁচটি মামলা দেয়। তিনটি মামলায় আমাদের পক্ষে রায় আসে। এতে ক্ষুব্ধ হয় তারা। এর জের ধরে শুক্রবার সকালে আমার ছেলে সজীবের ওপর হামলা চালায় ৭/৮ জন। আমার ভাই বিষয়টি জানতে পেরে দৌড়ে সজীবকে ছাড়াতে যান। এসময় হামলাকারীরা তাকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।