বরিশালে জুমার নামাজে ডেঙ্গু ও গুজববিরোধী বয়ান

ডেঙ্গু ও গুজব নিয়ে জুমার নামাজের আগে বয়ানবরিশালে মসজিদে মসজিদে জুমার নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং গুজববিরোধী বয়ান হয়েছে। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের আগে এই বয়ান করেন খতিব ও ইমামরা।

নগরীর চকবাজার জামে ইবাদুল্লাহ মছজিদে জুমার নামাজের আগে বয়ানে খতিব মাওলানা নুরুর রহমান বেগ মুসুল্লিদের উদ্দেশে বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিছন্ন রাখাসহ সতর্ক থাকার পরামর্শ দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এছাড়া পদ্মা সেতুতে মাথা লাগার মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। গুজবের বিরুদ্ধে কান না দেওয়ার আহ্বান জানান ইমামরা।

সন্দেহজনক কিছু দেখলে বা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন মাওলানা নুরুর রহমান বেগ।

একইভাবে নগরীর সব মসজিদে খুৎবায় ডেঙ্গু প্রতিরোধে পরামর্শ দেওয়াসহ দোয়া করা হয়।