বরিশালে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত ৮৮ রোগীকে চিকিৎসার জন্য মোট ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৮ জনের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ২০ জন শিশুর মাঝে ৫ হাজার করে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।