বরিশাল হবে স্মার্ট সিটি, অনুসরণ করবে অন্যগুলো: পলক

 

01তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আধুনিক বরিশাল নগরী গড়তে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাতে আমি মুগ্ধ। মেয়রের যুগোপযোগী পরিকল্পনায় বরিশাল হবে স্মার্ট সিটি আর সেটা অনুসরণ করবে অন্য শহরগুলো।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বরিশালের বিসিসি’র অ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র বরিশাল নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। এ জন্য আইটি সেক্টরের যা যা প্রয়োজন হবে সে বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করতে মেয়র যে পরিকল্পনা করেছেন তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’

পলক বলেন, ‘বরিশাল নগরীতে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে। আর সেখানে একটি সিনেপ্লেক্সও থাকবে।’