রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীর হাতে জেলা প্রশাসক জোহর আলী এসব সামগ্রী তুলে দেন।
এসময় জোহর আলী বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।’
এ উপলক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম,এনডিসি আহমেদ হাসান।