সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার মেডিক্যাল কলেজটির হাবিবুর রহমান ছাত্রবাসের নিবাসী এবং ৪৬তম ব্যাচের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই হলে ৪০ জন ইন্টার্ন চিকিৎসকের বসবাস। এর মধ্যে ১৫ জন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত ওই ছাত্রের সংস্পর্শে ছিলেন।
পরে হাসপাতালের পরিচালকের কাছে ওই চল্লিশ ইন্টার্ন চিকিৎসকের নিরাপত্তার জন্য উন্নত পিপিই, গগজ, গ্লোভস ও মাস্কের দাবি জানানো হয়। এছাড়া ওই ১৫ জনের করোনা পরীক্ষার দাবি করা হয়। সে অনুযায়ী ১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়, তবে ওই ৪০ জন ইন্টার্ন চিকিৎসক রোগীদের সেবা দেওয়া থেকে বিরত রয়েছেন।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, 'শিগিগিরই সমস্যার সমাধান হবে। হাসপাতালে এখন ইন্টার্ন চিকিৎসক ২০৯ জন এবং রোগী আছেন ৪৮৭ জন। রোগীর সংখ্যা কম থাকায় সেবা দিতে কোনও সমস্যা হচ্ছে না।'