নতুন দুটি নৌপথের বর্তমান পরিস্থিতি দেখতে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নৌপথে চাঁদপুর থেকে হিজলা হয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জে পৌঁছে পথসভায় বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ মুক্তি পায়। সুখে-স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। শেখ হাসিনার হাতে নেতৃত্ব থাকলে দেশ নিরাপদ থাকে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এ সময় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কান্তি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও প্রধান প্রকৌশলী আব্দুল মতিন উপস্থিত ছিলেন।