Bauphal pic -1 (05.10.2020)পটুয়াখালীর বাউফলে গভীর রাতে একটি মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পায় আয়োজকরা। বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে।
ঘটনা শুনে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে আয়োজকরা মামালা করেনি।’
Patuakhali Pic-1 (05.10.2020)পূজা মণ্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস বলেন, ‘উপজেলার মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির লোকজন ভোরে ঘুম থেকে উঠে মণ্ডপের দুর্গা প্রতিমাসহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকসহ তাদের বাহন ময়ূর, পেঁচা, ইদুর, বাঘ ও হাঁস ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গা প্রতিমার হাতের কিছু অংশ ভাঙা, অপর প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বত্তরা। স্থানীয়দের ধারণা দুর্গা প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উঁচু হওয়ায় দুর্বৃত্তরা দুর্গা ভাঙতে পারেনি।’
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, মণ্ডপের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’