চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২৬, ০০:১৮আপডেট : ২৮ জুন ২০২৬, ০০:১৮

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এলো দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআএম। শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কেএসআরএম প্রায় দুই কোটি টাকা মূল্যের চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এসব সরঞ্জাম অত্যাধুনিক ও বেশ মূল্যবান বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপ পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, কেএসআরএম-এর উপমহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, ডা. জুনায়েদ আহমেদ, কেএসআরএম ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, দুই হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে যে বাজেট তা অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যান। কেএসআরএমের এমন সহায়তা রোগীদের অনেক উপকার হবে। তিনি কেএসআরএমের মতো অন্যন্যা শিল্পগ্রুপকে এমন কাজে সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো ক্রান্তিকালে শিল্পগ্রুপ কেএসআরএম এগিয়ে আসে সবার আগে। ভরসাস্থল হিসেবে সংকটময় মূহুর্তে আমাদের শরণাপন্ন হতে হয় কেএসআরএমের কাছে। যেকোনো মানবিক কাজে কেএসআরএম আমাদের সারথি হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। অতিমূল্যবার এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মূহুর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে। কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। কেএসআরএমের এমন উদার মানবিক সহায়তা চমেক হাসপাতালেকে সমৃদ্ধ করেছে। 

কেএসআরএমের পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত চমেক হাসপাতালে মানবিক সহায়তার সহযাত্রী হয়ে। আমাদের নিরলস প্রচেষ্টা মানুষের পাশে থাকা। যেকোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন কাজে আমাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

/এএম/ 
সম্পর্কিত
সরকারি মেডিক্যাল হাসপাতালে আড়াই ঘণ্টা বিদ্যুৎ নাই, রোগীদের ভোগান্তি
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
একযোগে কর্মবিরতিতে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা, দাবি কী?
সর্বশেষ খবর
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি