পটুয়াখালী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বহিষ্কার

পটুয়াখালীপটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেনের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপির) প্রাথমিক সদস্য পদ’সহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। 

এই বিষয় পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। কিন্তু দল থেকে বহিষ্কার হওয়ার মতো এমন কোনও কাজ আমি করিনি। কেন বহিষ্কার করলো আমার জানা নাই। হয়তো কোনও বিষয় ভুল বোঝানো হয়েছে। 

পটুয়াখালী বিএনপির অন্য নেতাকর্মীরা বলেন, ওয়াহিদ সরোয়ার কালাম দলের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। তাকে বহিষ্কার করায় অনেকে দুঃখপ্র কাশ করেন। তবুও দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।