শনিবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, বই পুড়ে আওয়ামী লীগ সরকারের সফলতা নস্যাত করতে চেয়েছিল। কিন্তু আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথম দিনই নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, খেলাধূলা ও ক্রীড়াচর্চায় শরীয় ও মন প্রশান্ত থাকে। লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনেও ক্রীড়া ও শারিরীক কসরতের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির। দিনব্যাপী নানা আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
/এমপি/