পিরোজপুরে স্থানীয় বিএনপি নেতা গ্রেফতার

পিরোজপুরপিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. মালেককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আ. মালেকের বাড়ি দুর্গাপুর ইউনয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুচ্ছালেকীন জানান, আ. মালেক ৩/৪ বছর আগে এলাকায় হওয়া একটি মারামারি মামলার আসামি। পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক বিপ্লব কান্তি বলেন, মালেকের বিরুদ্ধে  আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/বিটি/