মামলা বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩অক্টোবর পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো.বশির হাওলাদারকে (৩৮) কুপিয়ে হত্যা করে ছোট ভাই ফিরোজ। পরের দিন নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর গোলাম ওহিদ চৌধুরী। আসামি পক্ষে কোনও আইনজীবী না থাকায় এস্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মো.রেজাউল করিম রেজা।
/এআর/