নোয়াখালীর ড্রিমপার্ক গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নোয়াখালীনোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় স্থাপিত অবৈধ পৌর ড্রিমপার্ক গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ সময় নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর দাস জানান, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত পার্কটি সম্পূর্ণ বেআইনি হওয়ায় তা অপসারণ করা হচ্ছে।
২০১৪ সালের ডিসেম্বরে আলিফ ডেভলপার প্রোপার্টিজ কোম্পানি শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বৈশাখী মেলা প্রাঙ্গণে সরকারি জায়গা দখলে নিয়ে বাণিজ্যিক ড্রিম পার্কের নির্মাণ কাজ শুরু করে। এরর ওই কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে জেলার  নাগরিক সমাজ।

আরও পড়ুন: সোনাতলায় বিদ্যুৎ সংকটে মাল্টিমিডিয়া ক্লাস অকার্যকর

/এআর/