কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে, কেউ পাস করেনি ৩ প্রতিষ্ঠানে

কুমিল্লা বোর্ডকুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ ভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। পাশের হার গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন। জিপিএ-৫ গত  চার বছরের মধ্যে সর্বনিম্ন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৭৯, মানবিক বিভাগে ৭২.৪১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪.৫৮ ভাগ।

বোর্ডের ১৬৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। কেউ পাস করেনি ৩টি প্রতিষ্ঠানে।

আরও পড়ুন-

এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ

/এফএস/