নির্বাচনবিধি ভঙ্গে চট্টগ্রামে আ.লীগ নেতা আটক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে দিকে ইউনিয়নের বেয়াই মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ইউপি নির্বাচন ২০১৬

বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আব্দুল কাদের সুজনকে আটক করা হয়েছে। সুজন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তার ভাই আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।

আটকের পর সুজনকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে জানিয়ে নির্বাহী কর্মকর্তা আরও জানান, শনিবার দুপুরে তালুকদার পাড়া এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে অবৈধভাবে ঘোরাফেরার সময় সুজনকে বিজিবি সদস্যরা আটক করে। তিনি ওই কেন্দ্রের ভোটার না হওয়ায় কেন্দ্রের মধ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

/এমও/টিএন/

আরও পড়ুন: চট্টগ্রামে ব্যালট ছিনতাই, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত: গুলিবিদ্ধ ৫