নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

ইউপি নির্বাচন ২০১৬চট্টগ্রামে নির্বাচনি দায়িত্ব পালনের সময় মনজুর আহমদ নূরী (৫৫) নামের এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনি দায়িত্ব পালন করার সময় ওই কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
পটিয়া থানার ওসি জানান, ভোট চলাকালে দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মনজুর আহমদ নূরী আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন।

আরও পড়ুন: জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি
/এমও/এপিএইচ/