সোনা চোরাচালানের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

সোনার চোরাচালানের দায়ে আব্দুল্লাহ আল আমীন (৩৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা পাচারের দায়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
একই রায়ে তাকে দশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ আল আমীন রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের এনামুল কবিরের ছেলে। তবে জামিন নিয়ে তিনি পলাতক রয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী জানান, আল আমীন ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ৫৮টি সোনার বারসহ তাকে গ্রেফতার করে কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক কর্মকর্তা পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে গত ২০১৫ সালের ৩১ জানুয়ারি দণ্ডিত আসামিকেই অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।

আরও পড়ুন: আমার কাছে সবাই বাংলা শিখতে চেয়েছিল: মুস্তাফিজ

/এমও/এনএস/