অপহরণের ২০ বছর

কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ

আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২০ বছর পার হলো আজ। রবিবার কল্পনা চাকমা অপহরণের তদন্ত রিপোর্ট প্রকাশসহ অপহরণকারীদের শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশন। এসময় তারা বান্দরবান পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।Rangamati-pic-1

রবিবার সকালে জেলা শহরে মধ্যম পাড়ার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে সন্তু লারমা নেতৃত্বাধীন মহিলা শাখা ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে মধ্যম পাড়া দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভা। ড. হ্লাচিং মে চাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উ. ক্যাবামং মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি ড. ওয়াইচিং প্রু মার্মা, উ. উচসিং মার্মা, মংএচিং মার্মা প্রমুখ।

১৯৯৬ সালের জুন মাসে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়, অপহরনের দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলে এই আদিবাসী নেত্রীর কোনও হদিস মেলেনি।

 আরও পড়ুন: দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন মিথ্যা: তনুর মা

/জেবি/টিএন/আপ-এআর/