ফেনীতে পুলিশের গুলিতে তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ

ফেনীফেনীতে পুলিশের গুলিতে তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তাদেরকে একনলা বন্ধুক, তিনটি ছোরা, দুটি গুলি, চাইনিজ কুড়াল ও একটি খেলনা পিস্তলসহ আটক করা হয়।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
গুলিবিদ্ধরা হলেন- ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর মধুয়াই গ্রামের রফিক মিয়া (২৭), একই গ্রামের সালাহ উদ্দিন (২৫)ও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের আমির হোসেন সুমন (২১)।
ওসি শাহিনুজ্জামান জানান,ফেনী শহরের এসএসকে সড়কে বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এসময় তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।

আরও পড়ুন: সড়ক নয়, যেন জলাধার! 

/এআর/