মন্ত্রী আরও বলেন, ‘গুপ্ত হত্যার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। আজকের খবরের কাগজেও এসেছে যে আনসারুল্লা বাংলা টিমের সদস্য ধরা পড়েছে। গুপ্ত হত্যাকারীদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, প্রতিটি গুপ্ত হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যেই প্রচলিত আইনে বিচার করা হবে।
আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দীন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
আরও পড়ুন:
জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম
/বিটি/এসটি/