মাহমুদুলের বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামে। তিনি নারী নির্যাতন মামলার আসামি।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে মাহমুদুলের মা ছবিয়া খাতুন ইন্তেকাল করলে মায়ের দাফন শেষে স্থানীয় কবরস্থানে মায়ের কবরে মাটি দেওয়ার জন্য যান তিনি। এসময় ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই আরিফ নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করে হাতকড়া পরায়। পুলিশের এ কর্মকাণ্ড দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় জনতা। একপর্যায়ে জনতা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। এই সুযোগে কৌশলে আসামি মাহমুদুল হাতকড়া নিয়ে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হাতকড়া উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে ইনানী পুলিশের ফাঁড়ির এএসআই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান জানান, হাতকড়া নিয়ে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে তিনি শুনেছেন, নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুলকে ধরতে গিয়েছে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন: মিতু হত্যার অভিযোগে মুছার ভাইসহ গ্রেফতার আরও দুই
/এআর/