স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন জানান, ঘরের সামনে শিশুকে কোলে নিয়ে কাজ করছিল তার মা। এসময় বৃষ্টিতে ভিজে ঘরের মাটির দেয়াল তার ওপর ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এসময় শিশুর মা বকুল বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অ্যামি আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে ঈদের জামাতের জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন
/এআর/