সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক নিহত

চট্টগ্রামচট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রানা জহির (৫৫) নামে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা জহির সীতাকুণ্ডের সানম্যান টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার।  তাকে বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে সানম্যান টেক্সটাইল মিল লিমিটেডের টেলিফোন অপারেটর নীলুফার ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত রানা জহির সানম্যান সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় অবস্থিত সানম্যান টেক্সটাইল মিলে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মো. হামিদ জানান, দুর্ঘটনায় আহত বাকি তিনজনের শারীরিক অবস্থাও গুরুতর। তারা সানম্যান টেক্সটাইল মিলের  কর্মকর্তা।

তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

/এনএস/এবি/টিএন/

 বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত