চট্টগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনাচট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুরুটি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাংক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ‍ওসি ইন্সপেক্টর বিমল ভৌমিক জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন:
র‌্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম

রংপুরে ৯ জনের কেউ নিখোঁজ নন

/বিটি/