রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে এ দলটি ভারতে প্রবেশ করে। বিজিবির কর্মকর্তারা আখাউড়া-চেকপোস্টের শুন্যরেখায় পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলে বিজিবি সদর দফতরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দফতরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ রয়েছেন।
সীমান্ত সম্মেলনে যোগদান প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী জানান, সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্ত পথে নারী, শিশু পাচার এবং মাদকসহ অন্যান্য চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত এ সম্মেলন চলবে।
আরও পড়ুন:
যে কারণে গুলশান-বনানী থেকে রাজনৈতিক কার্যালয় সরানোর পক্ষে আ. লীগ, বিপক্ষে বিএনপি-জাপা
দুবাই থেকে টাকা আসে: ৫১ নেতাকর্মীর পরিবারে ভাগ করে দেয় হুজি নেতা নাজিমউদ্দিন
সবগুলোতে নিরাপত্তা কড়াকড়ি হলেও ঢিলেঢালা মানারাত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে
/বিটি/