বান্দরবানে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আইন-আদালতবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চাঞ্চল্যকর নুরুল কবির হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ জুলাই) সকালে জেলা জজ শফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উবাচিং মারমা, সাচিং মারমা,মং হ্লা চিং,উমা প্রু মারমা, উকা হ্লা মারমা ও  রেজাউল।

আদালত সূত্রে জানা গেছে, জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকার মৎস্য খামার থেকে ২০১১ সালের ১১ মার্চ নুরুল কবিরকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা।  ঘটনার চারদিন পর রোয়াংছড়ি উপজেলার ত্রিশটিলা এলাকার পাহাড় থেকে গলাকাটা ও অর্ধগলিত অবস্থায় নুরুল কবিরের লাশ উদ্ধার করে পুলিশ।  পরে ২২ মার্চ নিহতের ভাই নুর আলম বাদী হয়ে রোয়াংছড়ি থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আজ রবিবার এ রায় ঘোষণা করেন বিচারক।

এ ব্যাপারে নিহতের ভাই নুরুল আলম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আসামিদের ফাঁসির আদেশ আশা করেছিলাম। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

প্রসঙ্গত, বান্দরবানের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।

আরও পড়ুন:
সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

/বিটি/