খাগড়াছড়িতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প পরিদর্শন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইচটিডিবি’র যৌথ প্রকল্প বাস্তবায়নে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন পরিদর্শনকারী প্রতিনিধি দল।পার্বত্য জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য ঘাটতি দূরীকরণ এবং পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও কৃষকের আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে তারা সেখানে পরিদর্শন করেন।C0047.mp4_snapshot_00.07_[2016.08.23_14.38.47]

ডেনমার্ক দূতাবাসের সিনিয়র কর্মসূচি কর্মকর্তা ড.আরিফুর রহমানের নেতৃত্বে সকাল ১০টায় জেলার দিঘীনালা উপজেলার তুলাপাড়া এলাকায় প্রকল্প পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরিদর্শন শেষে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা শেষে প্রতিনিধি দল প্রকল্প এলাকার সফল চাষিদের মধ্যে কৃষি সরঞ্জামাদী বিতরণ করেন।

এ সময় প্রতিনিধি দলে আইএফএমসি এর সিনিয়র উপদেষ্টা রিলা নার্সল্যান্ড, প্রকল্প পরিচালক মো.ইকবাল, উপ-প্রকল্প পরিচালক মৃত্যুঞ্জয় রায়, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রধান বিপ্লব চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র খাগড়াছড়ি জেলা কর্মকর্তা প্রিয়তর চাকমা, দিঘীনালা উপজেলা চেয়ারম্যান নব কোমল চাকমাসহ প্রমুখ।

/এআর/