আশুগঞ্জ নৌ-বন্দরের কর্মকর্তা বার্জিন মাস্টার মো.মাঈন উদ্দিন জানান, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় ট্রানজিটের পণ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে এসে নোঙর করেছে ‘এমভি অভি’ নামে ভারতীয় চালবাহী জাহাজ। ওই জাহাজে ৪৬ হাজার ৪শ ব্যাগে করে ২ হাজার ২শ ৭২.৪৮৫ মেট্রিক টন চাল রয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে ১৬টি কাভার্ড ভ্যানের প্রতিটিতে ৩৬৫টি বস্তা ১৮ টন চাল সড়ক পথে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে এসব চাল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে। গত ১৫ আগস্ট কলকাতা বন্দর থেকে কার্গো জাহাজটি আশুগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এক সপ্তাহ পর আজ মঙ্গলবার জাহাজটি আশুগঞ্জে এসে পৌঁছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় মানবিক কারণে শুল্ক ছাড়া ৩৫ হাজার টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে। ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল একই পন্থায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতে পৌঁছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন: নাটোরে নৌকা ডুবি: ৫ জনের লাশ ও ১ জন জীবিত উদ্ধার
/এআর/