বৃহস্পতিবার জেলার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও ভারতের গুজরাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এর সভাপতি মাহবুবুল আলম এবং গুজরাট চেম্বার অব কমার্সের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএস আগরওয়াল।
আগেরদিন, ২৪ আগস্ট গুজরাট থেকে আসা দলটি চট্টগ্রাম জেলার পাহাড়তলিসহ, ইপিজেড-এর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় সিসিসিআই-এর সভাপতি চট্টগ্রামের ভৌগলিক সুবিধাদিসহ সরকারের দেওয়া বিাণিজ্যিক সুবিধাগুলোর প্রতি দৃষ্টি আকৃষ্ট করে গুজরাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতিকে জেলায় বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন।
বিএস আগওয়াল পোশাক খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে বিভিন্ন খাতে যৌথ বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিষয়ে আনুষঙ্গিক আলাপ করেন।
/এইচকে/
পড়ুন: ইউরোপের বাজারে রফতানি বাড়াতে কাজ করছে যৌথ বিজনেস কাউন্সিল