ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বাংলা ট্রিবিউনকে জানান, রায়কে ঘিরে ফেনীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (ভারপ্রাপ্ত) দেবময় দেওয়ান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নিহত জঙ্গি রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী
/এআর/