তিনি বলেন, ‘নগর পরিচ্ছন্ন রাখতে ৪১টি ওয়ার্ডের অধীনে পশু জবাইয়ের ৩৮৭টি স্পট নির্ধারণ করা হয়েছে। এসব স্পটে ত্রিপল ও ছাউনি থাকবে। আশা করি ঈদের পরের দিনই আমরা সকল বর্জ্য অপসারণ করতে পারবো।’
এসময় সচিব আরও জানান, ‘নগর পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সকল পরিচ্ছন্নতা কর্মীর ছুটি বাতিল করেছি। ঈদের দিন এবং ঈদের পরের দিন প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে।’
প্রসঙ্গত, ঈদুল আজহায় চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে।
নগরীর স্থায়ী দুটি পশুর হাট হলো, সাগরিকা ও বিবিরহাট এলাকায়। অস্থায়ী ছয়টি হাট- কর্ণফুলী, সাতগলা রেল ক্রসিং, স্টিল মিল, কমল মহাজন হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় এবং পোস্তার পাড় স্কুল এলাকায় অবস্থিত।
/এনএস/এপিএইচ/