চাঁদপুরে তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

ফাইল ছবিচাঁদপুরে পদ্মা অয়েলের লরি ও জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ (২৫) নামে আরও একজন।

এর আগে শুক্রবার ট্যাংকার চালকের সহকারী নূর মোহাম্মদ  এবং বৃহস্পতিবার গোডাউন মালিকের ছেলে রায়হান মারা যান।

এখনও আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন গোডাউন মালিক মিজানুর রহমান পাটওয়ারীসহ দুজন।

বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা. সামন্ত লাল সেন জানান, ওই ঘটনায় যারা ভর্তি হয়েছেন তাদের সবারই ৬০ থেকে ৯০ ভাগ দগ্ধ এবং শ্বাসনালী চরমভাবে আক্রান্ত হয়েছে। যে দুজন বেঁচে আছে তাদের অবস্থাও শংকামুক্ত নয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাত পৌনে ১টার দিকে শহরের মিশন রোডে বঙ্গবন্ধু সড়কের একটি তিনতলা ভবনের নিচতলায় পদ্মা অয়েলের একটি ট্যাংকলরি থেকে মিজানের তেলের গোডাউনে ডিজেল নামানো হচ্ছিলো। হঠাৎ করেই লরি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তেলের গোডাউনসহ পুরো তিনতলা ভবন পুড়ে যায়। এতে দগ্ধ হন ছয়জন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন এবং পুলিশ বাদী হয়ে একটি মামলাও করে।

আরও পড়ুন: 

মীর কাসেমের জন্য পাকিস্তানের সমবেদনা

/বিটি/এআরএল/