মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ওই কর্মচারী কালু জেলার আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগী ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল ইসলাম কালু। খামারের মালিক প্রায় দুই মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। এ কারণে কালু ওই খামার দেখভাল করতেন এবং খামার পাহারা দেওয়ার জন্য এর পাশে নির্মিত একটি ঘরে রাতে একা থাকতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-
প্রতিষ্ঠাতা সভাপতির ফাঁসিতে যে কারণে চুপ ছাত্রশিবির
রাজউকের উচ্ছেদ অভিযান: ঝুঁকির মুখে বিনিয়োগ
/এফএস/