এদিকে, শুক্রবার ভোর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট আরও প্রকট আকার ধারণ করে। কাঁচপুর,মেঘনা ও দাউদকান্দি গোমতী সেতু দিয়ে যানবাহহের চাপ বেড়ে যাওয়ায় হাইওয়ে পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় যানজট দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরিপুর বাজার পর্যন্ত ৮ কি. মি. বিস্তৃতি লাভ করে। অপর দিকে, মহাসড়কের কাঁচপুর, সানারপাড়, মুগদাপাড়া, ভবেরচর, গজারিয়া ও মেঘনা সেতুর উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।
ঢাকা থেকে কুমিল্লায় আসা রয়েল পরিবহনের যাত্রী ব্যবসায়ী জানে আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টায় রওনা হয়ে শুক্রবার ভোর ৪টায় তিনি কুমিল্লায় পৌঁছেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ঈদের কারণে মহাসড়কে সব ধরনের যানবাহনের বাড়তি চাপ ছাড়াও কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু সংকীর্ণ হওয়ায় ওই তিনটি সেতুর উভয় প্রান্তে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে, তবে তা স্থায়ী হচ্ছে না। ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
তিনি আরও জানান, হাইওয়ে ও থানা পুলিশ মহাসড়কে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
/বিটি/