শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হারুন গ্রেফতার

আবু-ওবায়দা-হারুনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে গ্রেফতার করেছে ফেনী গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আবু তৈয়ব প্রকাশ মাওলানা গোলাম কিবরিয়ার ছেলে।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আাজাদ জানান, গ্রেফতারকৃত হারুন ২০০৪ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরণসহ ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল ।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

/এআর/