সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের এ মামলা দায়ের করেন।
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বিএনপির নিবার্হী কমিটির সদস্য ইরান আহম্মেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে সেপ্টেম্বর মাসের ১৫ ও ২৫ তারিখ দুটি পৃথক স্ট্যাটাস দেন। এর মধ্যে ১৫ তারিখে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করে একটি স্ট্যাটাস দেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, তথ্য ও প্রযুক্তি আইনের (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।তিনি আরও জানান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ইরান আহম্মেদ একা এই বক্তব্য দিতে পারেন না। নিশ্চয় সাংগঠনিক সিদ্ধান্তেই তিনি এ বক্তব্য দিয়েছেন। দলের দুই শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে অবশ্যই জানে।
ইরান আহম্মেদ সিদ্দিকী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে।
এর আগে ইরান আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অন্তত ছয়টি মামলা দায়ের করা হয়।
/এমডিপি/টিএন/