লঞ্চডুবিতে নিখোঁজ ২ মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামশঙ্খ নদীতে এক মাদ্রাসার ১৭ ছাত্রছাত্রীকে বহনকারী একটি লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ নগরীর আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ১৯ যাত্রী নিয়ে শঙ্খ নদীতে ওই লঞ্চডুবির ঘটনা ঘটে।  
লাশ দুটি জান্নাতুল মাওয়া ও হানিফা আক্তারের বলে শনাক্ত করা সম্ভব হয়েছে। দু’জন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী। আরোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

/এইচকে/