টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার গভীর রাত থেকে সকাল ৭টার মধ্যে অবৈধভাবে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছি রোহিঙ্গাদের ৭টি নৌকা। এসময় বিজিবি সদস্যরা তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসব নৌকায় প্রায় ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা নাগরিক ছিল।
অপরদিকে, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩৭জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত দিয়েছে বিজিবি। এদের মধ্যে ১০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। এ নিয়ে চলতি মাসে ৪৫৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারিকে ফেরত পাঠানো হয়।
/এমডিপি/