কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা এখন বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে, আটক রোহিঙ্গাদের যে কোনও সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন টেকনাফ বিজিবির ২ নং ব্যাটালিয়ানের উপ অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী।
স্থানীয় ও বিজিবি সূত্র জানান, রবিবার বিভিন্ন সময় এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের হ্নীলার উত্তর বিল এলাকায় অবস্থান নেন। এরপর ওখানেই তারা বসতি স্থাপনের চেষ্টা করেন। খবর পেয়ে বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।
টেকনাফ বিজিবির ২ নং ব্যাটালিয়ানের উপ অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে কৌশলে রবিবার ভোর থেকে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করে হ্নীলায় রোহিঙ্গা বসতি স্থাপনের চেষ্টা করছিল। এই খবর পেয়ে তাদের রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এরা সর্বমোট ৭৩টি পরিবারের সদস্য এবং মিয়ানমারের ৪টি গ্রামের বাসিন্দা। যে কোনও এদের সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে।
/এইচকে/