বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় পার্বত্য জেলায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের অবস্থান এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
সকালে সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ৮৯তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, (এনডিসি-পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন,বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রি.জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, ৬৯ পদাতিক ব্রিগেড-এর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহিন, বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার আলম চৌধুরী, বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরীসহ অনেকে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘অরক্ষিত সীমান্ত ছিল ৪৮০ কিলোমিটার। আমরা ৩৭০ কিলোমিটারে বিওপি বসাতে পেরেছি। আরও ১১০ কিলোমিটার অরক্ষিত আছে। শীঘ্রই যাতে পুরো সীমান্ত আমাদের নজরে চলে আসে সেই ব্যবস্থা নিচ্ছি।’
এ সময় তিনি ৮৯ তম রিক্রুট ব্যাচের ৫০১ জন নবীন পুরুষ সৈনিক ও ৯৩ জন নবীন নারী সৈনিকের মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠ পুরুষ ও শ্রেষ্ঠ নারী সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন।
/বিটি/