তিনি জানান, শনিবার রাতে নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯) সোমবার সকালে ঘরে ফিরেছেন। তবে এর জন্য নগদ এক লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। নৌকা মালিক ও জেলে পরিবার দালালের মাধ্যমে টাকা পৌঁছানোর পর এদের ছেড়ে দেওয়া হয়।
তবে বিষয়টি নিয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। এর আগে দুই মাসে নাফ নদী থেকে আরও ১৭ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। যাদের এখনও ফেরত দেওয়া হয়নি।
/বিটি/