আটককৃতরা হলেন মো. করিম উল্লাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২)।
আজ বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশেকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি থেকে দু’বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত দুজন কোনও নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা এসেছে তা জানার অনুসন্ধান চলছে।’
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার।
/বিটি/
আরও পড়ুন: