তবে এ ব্যাপারে বুধবার রাত পৌনে ৮টায় পর্যন্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সভা চলছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় হামলা ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা, ১ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার ও শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষক এম শরীফুল করীমকে সব পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবির প্রেক্ষিতে গত চার দিন ধরে টানা আন্দোলন করে আসছেন শিক্ষকরা। অপরদিকে, ক্লাস পরীক্ষা চালুর দাবিসহ ১১ দফা দাবিতে শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ‘ক্লাস-পরীক্ষা দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বললে শিক্ষকরা উপাচার্যের ওপর দোষ চাপিয়ে দেন আবার উপাচার্যের কাছে দাবি নিয়ে গেলে উপাচার্য শিক্ষকদের ওপর দোষ চাপিয়ে দেন। তবে ক্লাস পরীক্ষা চালুর ব্যাপারে কার্যকরী কোন উদ্যোগ নিতে প্রশাসনকে আগ্রহী হতে দেখা যায়নি।
সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমি শিক্ষক সমিতিকে ক্লাসে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছি। এখন সভা চলছে, পরে বিস্তারিত বলা যাবে। ’
/এমডিপি/