এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের অতীন্দ্র রায় সম্মেলন কক্ষে ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভায় তারিকুল ইসলামকে লাঞ্ছিত করেন দুইজন কাউন্সিলর।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের সূত্র জানায়, তারিকুল ইসলামের কক্ষে গিয়ে ঠিকাদার বাদল সরকার একটি বিলে সই করে দিতে বলেন। সেটি বিধি সম্মত না হওয়ায় তারিকুল তাতে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদল সরকার ফাইলপত্র তার মুখ ছুড়ে মারেন। পরে চেয়ার তুলে তাকে মারতে উদ্ধত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন,সিটি করপোরেশনে বাদল সরকারের একক আধিপত্য চলছে। তিনি কাউকে পরোয়া করেন না। তিনি যা ইচ্ছে তা করেন।
তারা আরও বলেন, এর আগেও একাধিকবার কয়েকজন কাউন্সিলরের হাতে একাধিক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন,কিন্তু এর বিচার হয়নি। এতে অন্যরাও উৎসাহ পাচ্ছে।
নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বাদল সরকার তাকে লাঞ্ছিত করার কথা স্বীকার করলেও এনিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
অভিযুক্ত বাদল সরকার বলেন, নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম মানুষকে গালগালি করেন। তার সঙ্গে আমার তেমন কিছু হয়নি। এনিয়ে মেয়র সাহেবের সাথে কথা বলুন।
বক্তব্য নেয়ার জন্য সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কুর ফোনে একাধিকবার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য-সিটি মেয়রের কাছের লোক হিসেবে পরিচিত বাদল সরকার এক সময় সিটি করপোরেশনের পানির পাম্পের অপারেটর ছিলেন।
/এআর/