কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজারকক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় ছোট মহেশখালীর সিপাহী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকতার কামাল (২৫) মহেশখালীর সিপাহী পাড়ার কবির আহমদের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে ছোট মহেশখালীর সিপাহী পাড়ার আকতার কামাল ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় দু’গ্রুপের মধ্যে আজ সকালে বাক-বিতণ্ডা ও সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে আকতার কামাল ছুরিকাহত হলে তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি প্রদীপ কুমার দাশ।

/বিটি/