গৌর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরি জানান, মন্দিরে রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ব প্রতিমা বসানো হয়েছে। মঙ্গলবার থেকে মন্দিরে মহোৎসব শুরু হচ্ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ অক্টোবর নাসিরনগরে তাণ্ডবের সময় বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করা হয়। এসময় গৌর মন্দিরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আসে। এ অবস্থায় প্রতিবছরের মতো এ বছরও গৌর মন্দিরে মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার মহোৎসবের প্রথম দিনে গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ধরনের সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।
/এআর/