তবে আটককৃতদের নাম জানায়নি পুলিশ। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আমরা থানায় তাদের জিজ্ঞাসাবাদ করছি। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, রবিবার ভোরে উপজেলার ফান্দাউক এলাকায় ইসকন পরিচালিত মন্দিরে চুরির ঘটনা ঘটে। ছয়টি পিতলের মূর্তি, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় মন্দিরের সেবায়েত গৌর চরণ দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
/বিএল/