nirbaconi picকুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম। সোমবার উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালির বাজার,আনন্দপুরসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে ভোটারের চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি তুলনামূলক বেশি। অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বলরামপুর কেন্দ্র ও বিবির বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুইজনকে পাঁচদিন ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো.খোরশেদ আলম।
সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম। এ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন।
বলরামপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম জিলানী জানান, এ কেন্দ্রের সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
/বিএল/